1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে জেলা শিক্ষা অফিসারের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তেহরানে ইসরাইলি ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের

নবীনগরে জেলা শিক্ষা অফিসারের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩২৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারণ বিষয়ক বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা-বিকেল ৫ টা পর্যন্ত নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২য় দিনের মতো এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নূরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন।

জানা যায়, ৩৩ জন মাস্টার ট্রেইনার এর অধীনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পাঠদানের লক্ষ্যে ১১ টি বিষয়ে উপজেলার ৫২৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেয়। উল্লেখ্য, এ প্রশিক্ষণ ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net