1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃজাকির হোসেন , নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার

নিখোঁজের চারদিন পর আব্দুল গফুর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে।

রবিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুলের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

জানা যায়, আব্দুল গফুর পেশায় একজন ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে পার্শবর্তী কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতো। কিছুদিন থেকে স্ত্রী ও শ্বশুড়ের সাথে বিবাদের কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে অবস্থান করছিল। এজন্য অটো চালানোও বন্ধ রেখেছিল গফুর।

এমতাবস্থায় গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সাথে দেখা করে বের হওয়ার পর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের চারদিন পর আজ তার লাশ পাওয়া গেলো।

তাকে হত্যা করা হয়েছে বলে দাবী পরিবারের। কারণ লাশের সাথে প্যান্টের পকেটে প্রায় দেড় হাজার টাকা, জন্মনিবন্ধন সনদ, মোবাইল সিম অক্ষত আছে। চুরি, ছিনতাই বা দূর্ঘটনায় এই মৃত্যু হয়নি। বরং পরিকল্পিতভাবে মেরে লাশ গুম করতেই পুকুরে ফেলা হয়েছে। পুলিশেরও ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জসাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net