1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৫৯২ বার

এসো সবাই জড়ো হই একসাথে, প্রাণের স্পন্দনে,
এই শ্লোগানে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার “প্রাক্তন ছাত্র পরিষদ”এর ১যুগ পূর্তি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যের মধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কয়েকশ প্রাক্তন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পুনর্মিলনী এ অনুষ্ঠানে পুরনো সহপাঠিদের কাছে পেয়ে গল্প, আড্ডা, ও ছবি তোলায় মেতে উঠে সবাই। এছাড়াও অনুষ্ঠানে গুইমারা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্নয় সহ বিনা মূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ইসলামিক জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net