1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর গন্ডামারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

বাঁশখালীর গন্ডামারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৩৫ বার

চট্টগ্রামের বাঁশখালীতে কোম্পানির টাকা তুলে বাসায় ফেরার পথে মু. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা ব্রিজে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুদু মিয়া রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলী এর ছেলে। তিনি তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস অফিসার (ফিল্ড) পদে বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার চিৎকারে লোকজন ছুঁটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় দুদু মিয়াকে পথচারীরা রাত ৯ টার সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

টি.কে গ্রুপের বাঁশখালী এরিয়ায় সেলস অফিসার রুবেল চৌধুরী নামে একজন জানান, আমাদের অন্যান্য কোম্পানীর সকল প্রতিনিধিদল এবং বাঁশখালী ব্যবসায়ীর পক্ষ থেকে আজ বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বাঁশখালী উপজেলা গেইটের সামনে দুদু মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net