1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাগুরায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২২৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদ।
০২ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে লাঞ্ছিতকারী ওহিদুজ্জামান লিটুর বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলার ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিবুল হক, টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদুল ইসলাম, পূর্ব শ্রীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিরা ইসলাম, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুর রহমানসহ অন্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানকালে ভুক্তভোগি শিক্ষক নিমাই চন্দ্র বিশ্বাস জানান, গত ১ জানুয়ারি বই উৎসবে বই বিতরণের পর বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রম দেখতে যাই। এ সময় অতি তুচ্ছ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছোট ভাই গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওহিদুজ্জামান লিটু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিভাবে লাঞ্ছিত করে। বিষয়টি লিখিত আকারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে দিয়েছি।

বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলাম বাবলু জানান, বিদ্যালয়টি আমার পিতার হাতে গড়া। আমাদের জমিও দেওয়া আছে। আমার পিতা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক একজন বদমেজাজী ও বিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক উপস্থিত থাকেন না। তার বদলির বিষয়ে এর আগেও আমি শিক্ষা অফিসকে অবহিত করেছি। ছাদ ঢালাইয়ের দিন বিদ্যালয়ের একজন কর্মচারিকে খাবার না দেওয়াকে কেন্দ্র করে আমার সঙ্গে প্রধান শিক্ষকের বাকবিতণ্ডা হয়। এ সময় আমার ছোট ভাই লিটু প্রতিবাদ করায় এক পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয়।

এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net