ঢাকা   ০২:৫৭:৪৮ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

মীরসরাইয়ে ৬১০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৫৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে ৬১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত র্শিক্ষার্থীদেরকে এস.রহমান ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে কলেজের ব্যবস্থা বিষয়ের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। মীরসরাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার ৬১০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি