1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৩৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ- মাঠজুড়ে ছেয়ে গেছে হলুদ ফুলে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

রাউজানে ৩৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ- মাঠজুড়ে ছেয়ে গেছে হলুদ ফুলে

শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৯৫ বার

তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাউজানে ব্যাপক সরিষা, সূর্যমুখী,বাদাম ক্ষেতের চাষাবাদ হয়েছে। স্বল্প সময়ে কম খরচে আবহাওয়া অনুকূল থাকায় এ বছর পতিত জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।এ উপজেলার কৃষকরা সরিষা,সূর্যমুখী,বাদাম উৎপাদনের ঝুঁকে পড়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষি জমির মাঠ জুড়ে সরিষা ও সূর্যমুখীর হলুদ ফুলে ছেয়ে গেছে খেতেরে পর খেত।পাকা আমন কাটার তিন মাস পর বাড়তি লাভের আসায় ব্যাপক হারে সরিষা ও সূর্যমুখী চাষ করেছে কৃষকরা।পরিদর্শনে চিকদাইর ইউনিয়ন ও ডাবুয়া ইউনিয়নের চারিদিকে সবুজ আর হলুদে ঘেরা মাঠের পর মাঠ। প্রকৃতি প্রেমিরা মাঠের পাশে দাঁড়িয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। কেউ কেউ হলুদে ঘেরা ক্ষেতের সাথে সেলফি ও ছবি তোলতে দেখা যায়। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান, রাউজানে এবছর পতিত জমিসহ ৩শত ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।গত বছর সরিষা চাষাবাদ হয়েছে ১শত ৪৫ হেক্টর জমিতে।এ বছর তিগুণ বেশি সরিষা চাষাবাদ হয়েছে।অগ্রহায়ন মাসের শুরুতে কৃষকরা সরিষা চাষ করে। তিন মাসের মধ্যে সরিষার ফলন আসে। মাঘ মাসের শেষে কৃষকরা সরিষার ফলন কর্তণ শুরু করবে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পুষ্টিকর তৈল পেতে সরিষা চাষে ঝুঁকেছেন বলেও জানান তিনি।এছাড়াও তিনি আরো জানান, রাউজানে ১০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ, ১৪৫ হেক্টর জমিতে বাদম চাষবাদ হয়েছে।এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net