ঢাকা   ০১:৩৫:৩৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইয়াবাসহ সস্ত্রীক যুবলীগ সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে ইয়াবা ট্যাবলেট সহ কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা সস্ত্রীক গ্রেফতার হয়েছে। গতকাল সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল মাগুরা সদর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে আটক করা হয়।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি