ঢাকা   ০৩:০০:১৫ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

কুবি একাউন্টটিং ক্লাবের নতুন কমিটি

চাঁদনী আক্তার কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৪২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী সংগঠন ‘একাউন্টটিং ক্লাব’ এর নতুন কমিটি -২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী প্রীতম সেন।

রবিবার (১৫ জানুয়ারি) বিভাগটির বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি মনোনীত করা হয়।

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মুহাম্মদ সজিব রহমান, সহকারী অধ্যাপক ও একাউন্টটিং ডিবেট ক্লাবের সমন্বয়কারী লামিনা বিনতে জাহান, সহযোগী অধ্যাপক ও একাউন্টটিং স্পোর্টস ক্লাবের সমন্বয়কারী তারিক হোসেন, প্রভাষক ও একাউন্টটিং কালচারাল এন্ড হেরিটেজ ক্লাব এর সমন্বয়কারী শৈলী দাশ, প্রভাষক ও একাউন্টটিং ল্যাঙ্গুয়েজ এন্ড লার্নিং ক্লাব এর সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ১২ তম ব্যাচের শিক্ষার্থী নিরুপমা রায়, রিদওয়ানুল ইসলাম ফাহিম,সাহাদাত হোসেন এবং মো.সানোয়ার হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হাসান রনি।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি