1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

খুটাখালীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৯২ বার

মোবাইল ফোন কেড়ে নেয়ার মা’র সাথে অভিমান করে রশিতে ঝুলে রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়ায় ঘটে এ ঘটনা।

রাকিবুল ইসলাম বর্নিত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের
আকতার আহমদের ছেলে ও কিশলয় স্কুলের ছাত্র বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার বলেন, ঘটনার দিনগত রাতে রাকিব তার মা’র সাথে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তর্কাতর্কি করে। এর জের ধরে অভিমান করে রশিতে ঝুলে মারা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্কুলে পড়ুয়া ছাত্র ফাঁসিতে ঝুলে মারা গেছে শোনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net