1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে বাইক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চন্দনাইশে বাইক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২৯২ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার পাঠানীপুল সংলগ্ন এলাকায় মোটর বাইক দূর্ঘটনায় এক
ইউপি সদস্য ইসমাইল হোসেন নিহত হয়। গত ২২ জানুয়ারি বেলা ১১
টার দিকে পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নং
ওয়ার্ড মেম্বার ইসমাইল হোসেন বাবু (৫২) তার বন্ধু সাবেক মেম্বার
জসিম উদ্দিনকে নিয়ে মোটর বাইক যোগে চন্দনাইশ যাচ্ছিল।

যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পাঠানীপুল এলাকায় পিছন
থেকে দ্রুতগামী পিকআপের ধাক্কা লেগে বাইকসহ ইসমাইল হোসেন ও
তার বন্ধু জসিম উদ্দিন সড়ক থেকে মোটর বাইকসহ ছিটকে পড়ে যায়।
তাদেরকে আহত অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর
চমেক হাসাপতালে প্রেরণ করেন। ইসমাইলের পরিবারের সদস্যরা তাকে নগরীর
পার্কভিউ হাসপাতালে ভর্তি করলে সেখানে অতিরিক্ত রক্তকরণের ফলে গতকাল
২২ জানুয়ারি বিকালে মৃত্যুবরণ করেন ইসমাইল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩
ছেলে, ১ মেয়ে রেখে যান। সে উত্তর কালিয়াইশের আহমদুর রহমানের ছেলে
বলে জানা যায়। আজ ২৪ জানুয়ারি বেলা ১১ টায় নামাজে জানাযা শেষে
তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়
সাবেক মেম্বার আবদুস শুক্কুর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net