1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আহত- ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আহত- ৩

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৪০০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বিজিসি ট্রাস্ট হাসপাতাল
সংলগ্ন এলাকায় গতকাল ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় কক্সবাজার
অভিমুখী যাত্রীবাহী বাস ঈগল পরিবহন (চট্টঃ মেট্রো-জ-১১-২১২৪) ও
চট্টগ্রাম অভিমুখী ডাম্পার (চট্টঃ মেট্রো-ড-১১-০০২৮) মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। এসময়
ডাম্পার চালক, হেলপার, শ্রমিক ও একজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের
মধ্যে বোয়ালখালীর সাতগড়িয়া পাড়ার আবদুল মালেকের ছেলে ডাম্পার চালক
মো. জানে আলম (৩০), একই এলাকার আবু আহমদের ছেলে হেলপার মো.
ফোরকান (২৮), শফিউল আলমের ছেলে শ্রমিক মো. মিজান (৩৫), যাত্রী আহমদ
হোসেন (৩৮)-কে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসার জন্য
নেয়ার পর গাড়ি চালক জানে আলমকে প্রাথমিক চিকিৎসার পর মূমুর্ষ
অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা
যায়। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান
মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দূর্ঘটনা কবলিত
গাড়ী দুটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
দূর্ঘটনায় আহতদের মধ্যে গাড়ি চালক জানে আলম মারা যায় বলে জানা
যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net