1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পড়ালেখা শিখে আজকের শিশুরা একদিন রাউজানকে আলোকিত করবে- ফজলে করিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পড়ালেখা শিখে আজকের শিশুরা একদিন রাউজানকে আলোকিত করবে- ফজলে করিম এমপি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৯ বার

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন ‘স্কুল হচ্ছে মানুষ তৈরির কারখানা।এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়ালেখা শিখে আজকের শিশুরা একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে আমাদের রাউজানকে আলোকিত করবে। আমরা গর্বিত হবো। তিনি আরও বলেন, আমি চাই রাউজানের মানুষ স্বপ্নের রাজ্যে বাস করুক।’গতকাল শনিবার (২১ জানুয়ারি) পশ্চিম সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান, এবি এম ফজলে রাব্বি চৌধুরী ছাদ কানন-২ এর উদ্বোধন, কেক কাটার পর ফুল দিয়ে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের বরণ করে নেন তিনি। পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিদুয়ানুল ইসলাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) সিদ্দুকুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর শওকত হাসান, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, আমিনুল ইসলাম সেলিম আলহাজ্ব হাসেম মেম্বার, সহকারী শিক্ষা অফিসার আবদুল মোমীন, মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, স্কুল কমিটির সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সমাজ সেবক মো. ইকরাম হোসেন, ইকবাল হোসেন, ডা. মুকুল কান্তি রায়, বসু চৌধুরী, শিমুল সিংহা,সুব্রত বিকাশ বড়ুয়া আবদুর রহিম, বিপ্লব রায়, ইমরান আলী সাফি,তপু বড়ুয়া, বাবুদীশ ধর, বিশ্বজিৎ চৌধুরী।স্কুল শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা বেগম, রোজিনা আকতার, ফাহামিদা ইয়াসমিন, বিবি খুদেজা, পম্পি বড়ুয়া, সেলিনা আক্তার চৌধুরী। সংগীত পরিবেশন করেন এস কে দাশ কাঞ্চন, রঞ্জন দাশ। এসময় প্রায় তিন শত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯১জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ২০জনকে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net