ঢাকা   ০৩:৩৪:২৩ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

শেরপুরের নকলায় মসলায় ভেজাল মিশানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৮৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় হলুদ ও মরিচের গুড়া তৈরি করার সময় ভেজাল মিশানোর অপরাধে মশলা তৈরি কারখানার মালিক মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে নকলা উত্তর বাজারে (জোড়াব্রীজ সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এসময় পুলিশ বিভাগের লোকজনসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, মো. মমতাজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক হলুদ ও মরিচের সাথে চাউলের খুঁদ মিশিয়ে মসলার গুড়া তৈরি করে বাজারজাত করেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মোজাম্মেল হকের মসলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোজাম্মেল হক তার অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি