1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি, চাষীদের মারধর করে ১০ লাখ টাকার মালামাল লুট! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

খুটাখালীতে চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি, চাষীদের মারধর করে ১০ লাখ টাকার মালামাল লুট!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩৩ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অর্ধডজনাধিক চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হযেছে। সংঘবদ্ধ ডাকাতদল লুট করে নিয়ে গেছে ছাগল, সৌরবিদ্যুতের ব্যাটারি, মোবাইল, লবণ মাঠের পলিথিনসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী চিলখালী, ছোট চর, বড় চর ও উত্তরেরঘোনা চিংড়ি ঘেরে ডাকাতির এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতের প্রহারে প্রায় ডজনাধিক চাষী-শ্রমিক আহত হয়েছে। তারা হলেন জাহাঙ্গীর আলম, নুরুল আলম, আরমান, জালাল আহমদ, সাহাব উদ্দিন। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হয়েছে।

মারধরের শিকার আহত শ্রমিকরা জানায়, রবিবার ভোরে ঘুম থেকে ওঠার আগেই সশস্ত্র ডাকাতদল
চিংড়ি ঘেরে হানা দেয়। অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে তাদের মারধর করে মালামাল লুট করে নিয়ে গেছে।

তারা আরো বলেন, অধিকাংশ চিহ্নিত ডাকাত। সবার হাতে ভারী অস্ত্র থাকায় প্রতিরোধ করা সম্ভব হয়নি। তাদের কাছে চাষী-শ্রমিক অসহায়।

ঘের সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতি মৌসুমেই ডাকাতরা ঘেরে হানা দেয় এবং শ্রমিকদের মারধর করে লুটপাট চালায়। যার কারনে মৎস্য ও লবণ মাঠে কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। চাষীদের নিরাপত্তা ও ডাকাত দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net