1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, পরিবারের খোলা আকাশের নিচে রাতযাপন! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খুটাখালীতে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, পরিবারের খোলা আকাশের নিচে রাতযাপন!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪২ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখলীতে ভয়াবহ আগুনে দিনমজুরের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গত শনিবার রাত সোয়া ৮ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি বাঁশকাটায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর এহছানুল করিম একই এলাকার জালাল আহমদের ছেলে।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ওয়ার্ড মেম্বার নুরুল আজিম ও নারী মেম্বার পারভীন আক্তার।

স্থানীয় ইউপি মেম্বার নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। নিমিষেই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

দিনমজুর এহছানুল করিম জানায়, এদিন তিনি বাজারে ছিলেন। ঐ সময় বিদ্যুতের সর্টসার্কিটের আকষ্মিক আগুনে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ভিসা কেনার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ৮০ আড়ি ধান,পাসপোর্ট, জাতীয়পরিচয়পত্র, আসবাবপত্র সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল।

গৃহিনী রিনা আক্তার জানায়, ঐ সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ ভয়াবহ আগুনের শিখা দেখে কোন রকম ২ শিশুকে নিয়ে ঘর থেকে বের হন। নিমিষেই পুরো ঘর পুড়ে যায়। স্থানীয়রা প্রাণপন চেষ্টা করেও আগুন নিভৃত করতে পারেনি। গতরাত থেকে ২ শিশু নিয়ে তিনি খোলা আকাশের নিচে রাতযাপন করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর বলেন, খবর পেয়ে সকালে পুড়া ঘর পরিদর্শন করে পরিবারের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি ইউওনও মহোদয়ের কাছে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net