1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোর সন্দেহ নিয়ে লাকসামে এক গ্রামে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৮ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

চোর সন্দেহ নিয়ে লাকসামে এক গ্রামে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৮

এম.এ মান্নানঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার

চোর সন্দেহ কেন্দ্র করে দুইদিন ধরে লাকসাম উপজেলায় এক গ্রামের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার দুপুর পযন্ত বাকই দক্ষিণ ইউনিয়ন বরইগাও গ্রামে দুই বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে বরইগাও মসজিদ বাড়ির
নজরুল ইসলাম, মিম আক্তার, রবিউল আলম, সোহাগী বেগম, জয়নাল। অপরদিকে খালেকের বাব বাড়ির সোলেমান, গফুর মিয়ার স্ত্রী ও শাকিব। এর মধ্যে শাকিবকে কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে আহত অবস্থায় নজরুল ও ওয়াসিমকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে বরইগাও গ্রামের খালেকের বাব বাড়ির গফুর মিয়ার ঘরের পিছনে রাস্তার মধ্যে একই গ্রামের মসজিদ বাড়ির কয়েকজন যুবক কথা বলছিল। এসময় যুবকদেরকে চোর সন্দেহ নিয়ে অপবাদ দেয় গফুর মিয়ার স্ত্রী। গফুর মিয়ার দোকান থেকে এসে চোর সন্দেহ কারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।এসময় তাদের কয়েকজনকে মারধর করেন খালেকের বাব বাড়ির লোকজন।
এ ঘটনার সুরহা করতে গ্রামবাসী রাতেই বাকই দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আউয়াল আবুল কে জানান। ইউপি চেয়ারম্যান বুধবার সকালে ঘটনার স্থলে আসবেন বলে তাদেরকে জানান। বুধবার সকালে বরইগাও আসলেই চেয়ারম্যান সামনে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নারীসহ অন্তত ৮/১০ আহত হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় পুলিশ দুই জন ব্যক্তিকে আটক করে।

লাকসাম থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিব বলেন, উভয় পক্ষের লোকজনই এ ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনার অভিযোগে অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে।

বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়াল আবুল বলেন, বরইগাও গ্রামে তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয় নিয়ে সকালে বরইগাও গ্রামে আসলেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে থানায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net