1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চৌদ্দগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় আন্তঃবিভাগে কুরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান, নৃত্য, যেমন খুশি তেমন সাজো ও বহিঃবিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শ্রেণিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪নং আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজী জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাফর আহমদ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার দাসের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি শহীদ উল্লাহ ভূঁইয়া, অভিভাবক সদস্য রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীম জেরিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা. বেলাল হোসেন, সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বাহাদুর, বিশিষ্ট সমাজসেবক বাবুল ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net