1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৮ কিশোর ডাকাত সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৮ কিশোর ডাকাত সদস্য গ্রেফতার

এস কে সানি টঙ্গী ( গাজীপুর ):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৬ বার

গাজীপুরের টঙ্গী মধ্য আরিচপুর নতুন বাজার এলাকা থেকে অস্ত্রসহ ৮ কিশোর ডাকাত সদস্য গ্রেফতার করে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো- হৃদয় হাসান (২০), মোঃ হৃদয় (১৮), মোঃ বাবু (১৭), সাব্বির (১৭), তরিকুল ইসলাম (১৩), রাজা (১৭), রাকিব (১৬) ও রিয়াদ (১৬)।

তাদের মধ্যে হৃদয় হাসান, রাজা, সাব্বির ও মো. হৃদয়ের বাড়ি টঙ্গীর বিভিন্ন এলাকায় এবং মো. বাবুর বাড়ি বাগেরহাট, তরিকুল ইসলামের কিশোরগঞ্জ, রাকিবের কুমিল্লা ও রিয়াদের বাড়ি নরসিংদী।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, টঙ্গীর মধ্য আরিচপুর নতুন বাজার এলাকায় উড়াল সেতুর নীচে ছুরি হাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে আটটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net