1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৩ বার

ঠাকুরগাঁও জেলায় ৫ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে। সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ফারিহা ওই গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম (২২) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়িতে ঠিক ৪০০ গজ দূরে এক ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net