1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও ও পীরগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও ও পীরগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৫ বার

ঠাকুরগাঁও পৌরসভার ৩নং- সংরক্ষিত (মহিলা) আসনে কাউন্সিলর পদে ২ জন, ২নং- ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন এবং পীরগঞ্জ পৌরসভার ২নং সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। ২০ ফেব্রুয়ারি সোমবার প্রত্যাহারের শেষ দিনে যাচাই বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা পায়। ঠাকুরগাঁও
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ৩নং- ওয়ার্ডে (মহিলা) কাউন্সিলর পদে দ্রৌপদী দেবী আগারওয়ালা ও ফারজানা আক্তার প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২নং- ওয়ার্ডে মো: সামিউল ইসলাম, মোহাম্মদ শামসুদ্দীন, মো: মানিক আলী, মো: মনোয়ার হোসেইন, মো: আইনুল হক, মোছা: আনারকলি ও মো: কাজল প্রতিদ্বন্দিতা করছেন। পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত (মহিলা) ২নং- ওয়ার্ডে কাউন্সিলর পদে মোছা: হাসিনা বানু, মোছা: মাকসুদা বেগম ও মোছা: বিউটি আকতার প্রতিদ্বন্দিতা করছেন।

উল্লেখ্য, ৩টি ওয়ার্ডের কাউন্সিলরগণ পদত্যাগ ও মৃত্যুবরণ করায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ৩নং- (মহিলা) ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৩১ ও মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৩৭ জন। ঠাকুরগাঁও পৌরসভার ২নং- ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৮৩৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩ হাজার ৫১০ জন। এছাড়াও পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ২নং – (মহিলা) ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৯২২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৯০৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪ হাজার ১৬ জন। আগামী ১৬ মার্চ উল্লেখিত ২টি পৌরসভার ৩টি ওয়ার্ডের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net