ঢাকা   ০৬:০৮:১১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বিদ্যালয় ভাবনের উদ্বোধন করেন জাহাঙ্গীর আলম

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে বিদ্যালয়ের তিনটি নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ভবনগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত ভবনগুলোর নামকরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

অন্যদিকে আরেকটি ভবনের নামকরণ করা হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম এর নামে।

বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে উন্নয়ন করছেন তারই ধারাবাহিকতায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে সরকারের উন্নয়ন হচ্ছে। আজকে এই ভবনগুলো উদ্বোধনের এর মধ্য দিয়ে এ স্কুলের শিক্ষার্থীরা এখন থেকে নতুন ভবনে বসে সুন্দর পরিবেশে পড়ালেখা করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ম্যানেজিং কমিটির দাতা সদস্য ইন্জিনিয়ার সিদ্দিক উল্যাহ, স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভূঞা।

উল্লেখ্য, বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন ২টি ভবন ও ২ তলা বিশিষ্ট ১ টি একাডেমিক ভবন মোট ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি