ঢাকা   ০১:১৫:১০ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

বইমেলায় আসছে আছিফ রহমান শাহীনের ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলা একাডেমি ও চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩ এ আসছে সাংবাদিক ও সংগঠক আছিফ রহমান শাহীনের প্রথম বই ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু।
বইটি প্রকাশ করছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্ত। এর প্রচ্ছদ এঁকেছেন খ্যাতিমান শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা। পাওয়া যাবে ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় অক্ষরবৃত্ত’র ১৬৯ নম্বর স্টলে। এছাড়া, চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে অক্ষরবৃত্ত’র স্টলে।
‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’ উৎসর্গ করা হয়েছে লেখকের পিতা প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ্ব মো: হাবিবুর রহমান (মাস্টার)কে। বইটির ভূমিকা লিখেছেন তরুণ সাংবাদিক আকাশ ইকবাল।
ভূমিকায় আকাশ ইকবাল বইটি সম্পর্কে উল্লেখ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জন্মদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকিতময় বর্ণাঢ্য জীবনকে শিশু-কিশোর ও তরুণদের মাঝে সহজ ও সরল ভাষায় ছড়িয়ে দেওয়াই ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’ লেখা এবং প্রকাশের উদ্দেশ্য।
বইটি সম্পর্কে লেখক আছিফ রহমান শাহীন বলেন, কিংবদন্তি নেতা বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সারাংশ করে বইটি লেখা হয়েছে।যাতে বইটি শিশু-কিশোরদের হৃদয়ে সারা জীবনের জন্য বঙ্গবন্ধুর আদর্শ রেখাপাত করে এবং এরাই যাতে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের একেক জন সোনার মানুষ হতে পারে সেই চেষ্টা থেকে বইটি লেখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি