1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কারা বন্দীরা পেল রঙিন টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মাগুরায় কারা বন্দীরা পেল রঙিন টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী

মাগুরা প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৬ বার

গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা কারাগারে পাঁচটি অত্যাধুনিক স্মার্ট টেলিভিশন, ২টা সেলাই মেশিন ও বেশ কিছু ধর্মীয়গ্রন্থ উপহার দিয়েছেন মাগুরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবার উপ পরিচালক মোঃ আশাদুল ইসলাম, জেল সুপার অভি দাস,জেলার নূর মোহাম্মাদ মৃধা, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামানসহ আরো অনেকে।

মাগুরা জেলা কারাগারের বন্দীদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করে সুস্থ ও স্বাভাবিক জীবন গড়তে কাজ করে যাচ্ছেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ।

ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যমে অপরাধ প্রবণতা থেকে বের হতে ধর্মীয় বই এবং মুক্তি লাভের পর নারী বন্দীদের কর্মসংস্থান এর লক্ষে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। টেলিভিশন, ধর্মীয়গ্রন্থ/ বই ও সেলাই মেশিন পাওয়ার পর বন্দীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

কারাগার শুধু শাস্তির জায়গা নয়,সংশোধনেরও জায়গা- এরই প্রেক্ষাপটে বন্দীর হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করার জন্য জেলা প্রশাসন, মাগুরা এর বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত আছে বলে জানান মাগুরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি আরো বলেন- ১৭২ জেন কয়েদি ধারণ ক্ষমতার মাগুরার এই জেলখানায় বর্তমানে ৪৮৮ জন অবস্থান করছে। বাস্তবতার কারণেই তাদের কিছুটা কষ্ঠ করতে হচ্ছে। এই বিবেচনায় কয়েদিদের চিত্ত বিনোদনের জন্য জেলখানাকে প্রকৃত সংশোধনাগারে রুপান্তরের প্রচেষ্টার অংশ হিসেবে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net