1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ের ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাসহ ১২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

রামগড়ের ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাসহ ১২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ বার

খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা সহ অন্তত ১২ শতাধিক শীতার্থ পাহাড়ি বাঙ্গালির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামগড় সরকারী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান সাংসদ।
পরে তিনটি মসজিদ, তিনটি বৌদ্ধ বিহার ও দুটি মন্দিরে সাত লাখ টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও রামগড় এবং পাতাছড়া এলাকার অন্তত ১২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌর সভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net