1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আ.লীগ-বিএনপির সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

লালমনিরহাটে আ.লীগ-বিএনপির সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৫ বার

লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার ১২ ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বড়বাড়ি সড়ক অবরোধ করে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এর আগে শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেলে মহেন্দ্রনগর বুড়ির বাজারে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে ২ দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া-ভাঙচুর-অগ্নিসংযোগ সহ সংঘর্ষের ঘটনা ঘটে।

অবরোধকারী ব্যবসায়ীরা জানান, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে পদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এ সময় একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের নামে মিছিল বের করে। এতে ২ দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।সেই সংঘর্ষে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমেদুর রহমান বিপ্লবসহ অনেকে আহত হয়েছেন।

এসময় বেশ কিছু দোকান ভাঙচুর করা হয় ও উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরনের দাবিতে এদিন ১২ ফেব্রুয়ারি রোববার বুড়িরবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে বড়বাড়ি-মহেন্দ্রনগর সড়কটি অবরোধ করে। ব্যারিকেড দিয়ে করা তাদের ২ ঘণ্টার অবরোধে সড়কের ২ পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সেলুন ব্যবসায়ী নরসুন্দর রফিকুল ইসলাম, কম্পিউটার ব্যবসায়ী মাহবুব আলম, দোকানদার শফিকুল ইসলাম ও পান সুপারী বিক্রেতা মিনাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net