1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি অসহায় জাহানারার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!

লালমনিরহাটে এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি অসহায় জাহানারার

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮০ বার
Exif_JPEG_420

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি স্বামীকে হারিয়ে ২মেয়ে-১ছেলের মুখে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য ৫বছর ধরে হোটেলের বুয়ার কাজ করে বেড়াচ্ছেন জমি-জমা, ঘর-বাড়ীহীন অসহায় -হতদরিদ্র ও বিধবা জাহানারা।

হোটেলে বুয়ার কাজ করে যা আনে তা দিয়েই দুঃখে-কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন।

লালমনিরহাটের পৌরসভার সুরকি মিলস্থ অন্যের ভাড়া ঘরের ভেতর রাত কাটে কোন মতে তাদের। ঘুমাতে হয় নর-বরে একটি বিছানায়।

তিনি জীবিকার তাগিদে সারাদিন থাকেন হোটেলে। তারপরও তার খোঁজ রাখেন না জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা জানান, এক মেয়েকে বিয়ে দিয়েছেন। অপর এক মেয়ে এতিম খানায় থাকেন। আর এক ছেলে মাদ্রাসায় পড়ে। তাদের পিছনে অনেক টাকা ব্যয় হয় জাহানারার। কেউ রাখেনা তাদের খবর।

এমন পরিস্থিতে সরকারী ঘর পাওয়ার যোগ্য হয়েও কয়েক দফায় সরকারি ঘর বরাদ্দ হলেও আজও তার ভাগ্যে জোটেনি একটি সরকারী ঘর।

জাহানারা এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি জানান।

সীমাহীন দুঃখ-কষ্ট ভারাক্রান্ত মনে চোখ মুছতে মুছতে কথা বলছিলেন, লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী পত্রিকার হকার আমিনুলের স্ত্রী বিধবা জাহানারা (৩৭)। ৫বছর থেকে হোটেলে বুয়ার কাজ করে চলেছে তিনি ও তার পরিবার। নিজের বলতে কিছুই নেই তাদের।

তিনি জীবিকার তাগিদে সারাদিন অন্যের হোটেলে বুয়ার কাজ করেন। জনপ্রতিনিধিরা রাখেনা খোঁজ, আজও তার ভাগ্যে জোটেনি স্বপ্নের সেই এক টুকরো জমি ও একটি ঘর।

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিয়ার রহমান জানান, জাহানারা জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে জেলা প্রশাসক তখন আমাদের এখানে পাঠাবে, আমরা তখন ব্যবস্থা গ্রহন করবো।
প্রঙ্গগত, ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে প্রতিবন্ধী পত্রিকা হকারের মৃত্যু হয়েছে মর্মে সে সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় মর্মে জানা গেছে। বিধবা জাহানারার মানবিক সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net