ঢাকা   ০৩:৫৪:৪৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

লালমনিরহাটে স্কুল ছাত্র সিক্তসহ সকল ছাত্র-ছাত্রীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা

লালমনিরহাট জেলা সংবাদদাতা।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
Exif_JPEG_420

লালমনিরহাটের হারাটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খানের হুকুমে সাহারিয়ার খন্দকারসহ সকল ছাত্র-ছাত্রীকে বেধড়ক- মারপিট করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ হারাটি ইউনিয়ন শাখার আয়োজনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জানুয়ারি বিকাল ৪ টায় কিশামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয় হল রুমে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তীব্র নিন্দা ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রলীগ হারাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ (বুলেট)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র রায়, হারাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুবকর সিদ্দিক (হিরু), ছাত্রনেতা হাফিজুর রহমান, আতিকুর রহমান ও রমজান আলী প্রমূখ। এসময় কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের প্রায় ২শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অভিযুক্ত আসামিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।

আহত সাহারিয়ার খন্দকার ও সকল ছাত্র-ছাত্রী উপজেলার কিশামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আর অভিযুক্ত স্কুল শিক্ষক আব্দুল হাকিম কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের দিকে কাজির চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সাহারিয়ার খন্দকারের সাথে বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের দৌড় প্রতিযোগিতা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান সাহারিয়ার খন্দকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এতে সাহারিয়ার খন্দকার এ ঘটনার প্রতিবাদ করে। সে তার স্যারকে (হাকিম খান)-কে গালিগালাজ না করতে অনুরোধ করে। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার ছেলে একাধিক মামলার আসামি জনি খান সহ সন্ত্রাস বাহিনীকে ডেকে সাহারিয়ার খন্দকারসহ সকল ছাত্র-ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাস বাহিনীর হাতে থাকা ধারালো চাকু, লোহার রড, বাশের লাঠি দিয়ে সাহারিয়ার খন্দকার ও অনান্য ছাত্র-ছাত্রীদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনার সত্যতা পেয়ে মামলাটি রুজু করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি