1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত  নবীনগরে হোপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক

শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা দুটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,নকলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তুফা, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সাংবাদিকগন এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net