1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর মেয়ে তেহেসিন সামিরা'র পিএইচডি ডিগ্রি অর্জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

বাঁশখালীর মেয়ে তেহেসিন সামিরা’র পিএইচডি ডিগ্রি অর্জন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭২ বার

তথ্য ও যোগাযোগ প্রকৌশলের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বুসানের পুকিয়ং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত বাঁশখালীর মেয়ে তুর্কীর বধু ড. তেহেসিন সামিরা দেলোয়ার।

তেহেসিন সামিরা মেধার সাথে গড়ে তুলেন তাঁর ক্যারিয়ার। তিনি Fset debate Club এর প্রাক্তন সাধারণ সম্পাদক, মিডিয়া এন্ড কমিউনিকেশন এফসেট রিসার্চ ক্লাবের প্রাক্তন সদস্য, দৃষ্টি চট্টগ্রাম ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের সদস্য, ঢাকা লিভ এর প্লেনিং অফিসার ছিলেন। তিনি বিতর্ক করেন, আবৃত্তি করেন। থিয়েটার নিয়ে দেশের বাইরে দিল্লী, গুজরাট, কলকাতা, নাগপুর যান। অভিনয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০৭ এর বিভাগীয় চ্যাম্পিয়ন হন তিনি। অভিনয় ও আবৃত্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৬ এর বিভাগীয় চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে তিনি মঞ্চকুঁড়ি পদক পান। লন্ডন-মুর্ভাস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্পোকেন ইংলিশ ‘ইয়াং লার্নাস ইংলিশ’ এর উপর ক্যাটাগরিতে সনদপ্রাপ্ত হন তিনি। তেহেসিন সামিরা স্বপ্ন দেখেন বাংলাদেশে একদিন গবেষণা কেন্দ্রের খাত তৈরী হবে। তিনি দক্ষিণ কোরিয়ায় বুসান, পুকিয়ং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় চিপ ডিজাইন। দক্ষিণ কোরিয়ায় সিস্টেমে অন চিপ ল্যাবরেটরিতে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।

তেহেসিন সামিরা দেলোয়ার বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মোশাররফ আলী সিকদার বাড়ীর অধ্যাপক মরহুম দেলোয়ার হোসেনের মেয়ে। গত ২০২১ সালে তুর্কী তরুণ উনাল আরাসের সাথে তুরুস্কের ইস্তাম্বুলে তার বিয়ে হয়।

তেহেসিন সামিরা বলেন, আমি স্বপ্ন দেখি বাংলাদেশে একদিন গবেষণা কেন্দ্রের খাত তৈরী হবে। তার গবেষণার বিষয় RF Circuit Design. বর্তমানে তিনি দক্ষিন কোরিয়ায় System On Chip ল্যাব এ গবেষণা কাজে নিযুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net