1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিন বাজারে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

আমিন বাজারে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক-১

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৩ বার

ঢাকা জেলা সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে প্রায় পাঁচলাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে আমিন বাজার পুলিশ ক্যাম্প।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা সাভার উপজেলার আমিনবাজার হিজলা বড় মসজিদের সামনে তুরাগ নদীরঘাটের উপর থেকে ভ্রাম্যমাণ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন ক্রয় বিক্রয় করা অবস্থায় ১৮৩৮ পুরিয়াসহ আজগর আলী (৪০)কে আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা।

আটককৃত আজগর আলী (৪০) আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া রফিকুল ইসলামের বাড়ীর ভাড়াটে। সে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গোয়ালবাড়ী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ঢাকা জেলা সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক কারবারী করতো বলে জানা যায়।

আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানায়, ২১ ফেব্রুয়ারী রাত ৮টায় ৩৫মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজগর আলী (৪০) মাদক কারবারি আমিনবাজার হিজলা বড় মসজিদের সামনে তুরাগ নদীরঘাটের উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৩৮ পিস পুরিয়া(হেরোইন) সহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার লাখ উনষাট হাজার পাঁচশত টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আরও বলেন, আটককৃত আজগর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net