1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: হাছান সালাম (৫২) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওয়ারেন্ট ও সাজা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে এএসআই এমরান ভূঁইয়া ও কনস্টেবল শাহিনসহ সঙ্গীয় ফোর্স আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা র‌্যাব-০৩ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে হাছান সালামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে চেক প্রতারণাসহ কয়েকটি মামলায় সাজা ও ওয়ারেন্ট রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল বলেন, ‘মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাসহ আরো ৩টি মামলায় ওয়ারেন্টভুক্ত হাছান সালাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net