1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাকীতে বই-খাতাসহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাকীতে বই-খাতাসহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ

মো: সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৮ বার

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কাগজ, বই, খাতাসহ শিক্ষা উপকরণের দাম কমানো; জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল করা; জাতীয় বিশ্ববিদ্যালয় ভুক্ত কলেজে বছরে ২১০ দিন ক্লাস, শিক্ষক-আবাসন-পরিবহণ সংকট নিরসনের দাবিতে মাগুরা জেলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরা জেলার সদস্য সচিব শিক্ষাবিদ শরীফ তেহরান টুটুল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানা ও বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়।
বক্তাগণ বলেন, দেশে শিক্ষা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কিন্তু শিক্ষার ব্যয়ভার দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা হওয়ার কথা ছিল সর্বজনীন বৈষম্যহীন অর্থাৎ সবার জন্য সমান অধিকার। কিন্তু “টাকা যার শিক্ষা তার” এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের শিক্ষানীতি। কাগজ, কলম, বই, খাতাসহ সকল শিক্ষা উপকরণের দাম একবছরে দ্বিগুণ বেড়েছে। ইউনেসকোর এক গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয়ের ৭১ শতাংশই বহন করতে হচ্ছে পরিবারগুলোকে। প্রাইভেট পড়ানোর খরচও দিন দিন বাড়ছে। বছরের শুরুতে স্কুলে নিম্ন মানের কাগজে ছাপা ভুলে ভরা বই শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে।

বক্তাগন বলেন, শিক্ষা ক্ষেত্রে এ সকল অব্যবস্থার মধ্যে মাগুরা জেলায় শিক্ষার মানের বেহাল দশা বিশেষভাবে দেখতে পাওয়া যায় বলে উল্লেখ করে শিক্ষাক্ষেত্রে এ সকল সংকট দূর করতে এবং শিক্ষার অধিকার রক্ষার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net