ঢাকা   ১১:০৯:২৬ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

লালমনিরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। ৫২ এর ভাষা আন্দোলন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের বিরল উদাহরণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।

শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি. এম এ. মমিন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অপরদিকে হাতীবান্ধা মডেল কলেজ এর অধ্যক্ষ মোছাঃ সালমা খাতুনের নেতৃত্বে শহীদ মিনারে শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার আদিতমারী, কালিগন্জ ও পাটগ্রাম উপজেলায় একই সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কমসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

এছাড়াও ২১ শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
প্রভাতে স্ব- স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী হয়।
সকাল ১০টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি