1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লতার ফাঁকে ফাঁকে হাজার হাজার তরমুজ- কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন চার কৃষক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

লতার ফাঁকে ফাঁকে হাজার হাজার তরমুজ- কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন চার কৃষক

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৫০ বার

লতাপাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে রয়েছে হাজার হাজার তরমুজ। বাম্পার ফলনে হাসি ফুটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার চার কৃষকের। মোহাম্মদ নাজিম উদ্দিন,জামাল, বাবুল, মঈন মিলে ডাবুয়া ইউনিয়নের রোঙ্গের বিলে ৭৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ৫০ লাখ টাকার বেশি ঋণ নিয়ে চাষাবাদে নেমে তারা।বাম্পার ফলনে কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন তারা।উপজেলা কৃষি বিভাগের সূত্রে জানা যায়,এবার রাউজানে ৭২ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে। এর মধ্যে ডাবুয়া ইউনিয়নের রোঙ্গের বিলে দলবদ্ধভাবে চার জন কৃষক ৬৪ হেক্টর জমিতে তরমুজ চাষ করেন।এছাড়াও রাউজান পৌরসভা, হলদিয়া, চিকদাইর, কদলপুর, পাহাড়তলী, রাউজান সদর ইউনিয়ন মিলে ৮ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন ৫০জন কৃষক। ডাবুয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রোঙ্গের বিলে তরমুজ চাষি মোহাম্মদ নাজিম উদ্দিন,জামাল, বাবুল ও মঈন বলেন,৫০ লাখ টাকার বেশি ঋণ নিয়ে প্রায় আড়াইশ কানি জমিতে তরমুজ চাষ করেছি। ইতোমধ্যে ফলন আসতে শুরু হয়েছে।আমাদের টার্গেট রমজান মাসে বিক্রি করবো।

দামও ভালো পাবো বলে আশা করছি।তবে শুষ্ক মৌসুমে খালগুলো শুকিয়ে শৌচির,পানির সেচ দিতে না পারায় ক্ষেতের চারা শুকিয়ে যাচ্ছে।এক কিলোমিটার দূরের পুকুর ও ডোবা থেকে পাইপে পানি টেনে এনে ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। ভাল করে পানি দিতে পারলে ফলন আরও ভালো হবে। ফলন ভালো হলে বাজারেও দাম ভালো পাবো। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, রাউজানে ৭২ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ হয়েছে। যাতে অনাবাদি না থাকে সেজন্য নোয়াখালি থেকে তরমুজ চাষে অভিজ্ঞতা সম্পন্ন কৃষক এনে তরমুজ চাষ করা হয়েছে। আশাকরি কৃষকেরা লাভবান হবেন। রাউজানের তাপমাত্রা বেশি হওয়ায় মাটি গরম হয়ে কিছু লতা মারা যাচ্ছে। প্রদর্শনীগুলোতে বীজসহ সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে উৎপাদনও অনেক ভালো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net