1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নজরুল আর নেই! গভীর শোক প্রকাশ ও দু'আর প্রার্থনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক নজরুল আর নেই! গভীর শোক প্রকাশ ও দু’আর প্রার্থনা

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৫৬৩ বার

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের সাংবাদিক নজরুল ইসলাম (৩৪), রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ আজ শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোনারগাঁ টাইমস২৪ ডটকমের সাবেক বার্তা সম্পাদক ও সোনারগাঁ প্রেসক্লাবের ক্ষুরধার কলম সৈনিক, অত্যন্ত মেধাবী, বিনয়ী, নিবেদিত প্রাণ, সোনারগাঁবাসীর অত্যন্ত প্রিয় সাংবাদিক ছিলে মরহুম সাংবাদিক নজরুল ইসলাম। এছাড়াও ডিজিটাল ক্যাম্পাস এর স্বত্বাধিকারী ও আইটিতে দক্ষ, মানবিক, শিক্ষাঙ্গনের সুপরিচিত এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন ইসলামের খদেম। তার এই মৃত্যুতে সোনারগাঁ উপজেলা তথা আড়াইহাজার ও গজারিয়া উপজেলার সাংবাদিক মহল ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ সাংবাদিক নজরুল ইসলামের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছেন এবং মহান মাবুদের দরবারে তার মাগফিরাত কামনা করছেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।

তিনি মৃত্যুকালে মা, বাবা, স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জুমা তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে আলাবদি সামাজিক কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net