1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ির গুউমারায় মাটি চাপায় যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

খাগড়াছড়ির গুউমারায় মাটি চাপায় যুবকের মৃত্যু

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি-
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪২৪ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি গ্রামে পানির কূয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারে শোকের মাতম।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার ২নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি (হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন) গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র মো. বেলাল হোসেন (৩০) ৫ মার্চ রোববার সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কূয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন! এক পর্যায়ে মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত্যু ঘোষণা করেন।

ওই গ্রামের বয়োবৃদ্ধ ফুল মিয়ার ৭পুত্র সন্তানের মধ্যে নিহত বেলাল হোসেন সবার ছোট। তার সংসারে ১পুত্র ও ১কন্যা সন্তান রয়েছে। নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ভাই মিরাজ হোসেনের কান্নায় হাসপাতাল চত্বর এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। তিনি জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ জুটেনা! আজ সকাল আমাদের সকলের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কূয়া কুঁড়তে(খনন) করতে গিয়ে অকালে ঝড়ে গেল! এই মৃত্যুর শোক কিভাবে মা-বাবা ও নিহতের সন্তানকে বুঝাব!

হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net