1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

গুইমারাতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

আবদুল আলী।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৮৫ বার

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে ।

২৬ মার্চ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনি,শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮ টায় বর্ণাঢ্য প্যারেড,কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়।

স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,শিক্ষক,অবিভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net