1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেরাদিয়ায় প্রবাসী আলমগীর রাহিমের জমিতে ঘর নির্মাণে স্থানীয় মাদক ব্যবসায়ী পপির বাঁধা, বেশ কয়েকজন গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

মেরাদিয়ায় প্রবাসী আলমগীর রাহিমের জমিতে ঘর নির্মাণে স্থানীয় মাদক ব্যবসায়ী পপির বাঁধা, বেশ কয়েকজন গুরুতর আহত

স্টাফ রিপোর্টার |
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৩৮ বার

খিলগাঁও থানাধীন মেরাদিয়া লাল মিয়া হোটেলের পাশে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার প্রভাবশালী মহিলা ও মাদক ব্যবসায়ী নাসরিন আক্তার পপি প্রবাসীর জায়গা জোরজবস্তি দখল করার চেষ্টা ও প্রবাসীকে বেপরোয়া ভাবে মারধোর করেন মহিলা এবং সন্ত্রাসীরা। তারা বাসা বাড়ি থেকে দেশিও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে  জমির মালিক আলমগীর রাহিম ও তার আইনজীবী, আত্মীয় ও দ্বায়িত্বরত সাংবাদিকদের  উপর।

সন্ত্রাসীরা জমির মালিক, তার আত্মীয় কাছে থাকা জিনিসপত্র, নগদ টাকা ও সাংবাদিকদের একটি আধুনিক ডিজিটাল সনি  ক্যামরা ছিনিয়ে নেয় ।  এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়, অকথ্য ভাষায় গালাগালি,  লাঠি ও দেশী অস্ত্র দিয়ে আঘাত করেন এবং মেরে ফেলার হুমকি দেন ।  ছিনিয়ে নেয়া ক্যামোটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। তারা ওই জায়গায় থাকা কিছু শ্রমিকদের মেরে হাত পা ভেঙ্গে দেন এবং ২-৩ জনকে গলায় ছুরিও ধরেন। সন্ত্রাসীরা  ভয়াবহ রূপ ধারণ করলে একজন ৯৯৯  কল দিয়ে  সহযোগিতা চাইলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়। ঘটনা সূত্রে জানা যায়, আলমগীর রাহিম প্রবাসে থাকা অবস্থায় এ জমিটি ক্রয় করেন। বাংলাদেশে এসে উনি জমিতে বাসা বাড়ি স্থাপন করতে এলে জমিটির পাশের বাসিন্দা নাসরিন আক্তার পপিসহ মাদক ব্যবসায়ীরা বাধা প্রদান করে,। ত কষ্টের উপার্জিত পয়সা দিয়ে নিজের জমিতে যেতে পারছেন না আলমগীর রাহিম। জমিতে গেলেই খুন-গুম করার হুমকি দিচ্ছেন কতিথ মালিক নাসরিন আক্তার পপি।
এই বিষয়ে গতকাল খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net