ঢাকা   ০৬:০০:৫২ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শাহ মাওলানা আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই ( রাহঃ) পীর ছাহেব খুটাখালী এর হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু করে দুপুর নাগাদ শেষ করা হয়।

খুটাখালী হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ইউনিয়নের গর্জনতলী পীর বাড়ি মসজিদে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মিজবাহ উদ্দীন ও ডুলাহাজারা বৈরাগিরখীল তাহফিজুল কোরআন হাফেজখানার শিক্ষক মোহাম্মদ ইসলাম বাহাদুর।

স্মৃতি সংসদের সভাপতি আবদুল্লাহ সাঈদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন হাফেজখানার ১০ জন ছাত্র অংশ গ্রহন করেন। এতে ১ম/২য়/৩য় স্থান অধিকারীকে আগামী ১৫ রমজান ইফতার মাহফিলে পুরস্কৃত করা হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।

এসময় সংসদের সহ সভাপতি আবদুল মান্নান, সহ সাধারন সম্পাদক নাইম সাজু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক রিদুয়ান সাঈদ, ধর্ম সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম, সদস্য মইন উদ্দীন, মোহাম্মদ বেলালসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি