1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামী রহমান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামী রহমান গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৫৫৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা ও চাঁদাবাজির মামলাসহ তিন মামলার আলোচিত আসামী আবদুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহমান দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িত। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘিনাগাজী রাস্তার মাথায় মারামারির সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হোসেন রায়হানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আবদুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ইতোপূর্বে তার বিরুদ্ধে চৌদ্দগ্রামের আলোচিত জামাল হোসেন প্রকাশ বাক্কা জামাল ও জামাল হত্যা মামলার অন্যতম স্বাক্ষী শাকিল হত্যা মামলা এবং একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

তাকে আটকের কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তার আটকের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন আলকরা ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে আবদুর রহমানকে গ্রেফতার শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net