ঢাকা   ০৫:০৯:০০ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁও’র স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আটক

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৫৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওতে যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী মোহাম্মদ আলী ভুট্টোকে যৌথ অভিযানে আটক করেছে র‍্যাব-১ এবং র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুট্টোর অবস্থান নিশ্চিত করে ১৭ এপ্রিল ঢাকা গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাবের আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকার মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর বসতবাড়ি হতে তার স্ত্রী কামরুন্নাহার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত এক বছর আগে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর সাথে কামরুন্নাহার এর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ভুট্টো এবং তার পরিবার কামরুন্নাহারকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি তার স্ত্রীকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

এরপর গত ৩১ মার্চ ভুট্টো ও তার পরিবারের সবাই মিলে ফোন করে ভিকটিমকে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে কামরুন্নাহার তার স্বামীর বাড়িতে আসার সময় তার বাবার নিকট হতে ৫০ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু চাহিদাকৃত যৌতুকের দুই লক্ষ টাকা না পাওয়ায় গত ১২ এপ্রিল আনুমানিক ভোর সাড়ে ৪ টার সময় অন্যান্য বিবাদীদের প্ররোচনায় ভুট্টো পাশবিক নির্যাতন করে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে।

কিন্তু কামরুন্নাহারের পরিবার বাদী হয়ে ঈদগাঁহ থানায় হত্যা মামলা রজু করার পর ভিকটিমের স্বামী ভুট্টোসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটিনার পর থেকেই র‌্যাব ১৫ এ সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন অভিযান পরিকল্পনা করে। কিন্তু আসামীরা নিয়মিত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোহাম্মদ আলী ভুট্রো
উক্ত হত্যা হত্যাকান্ডের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি