1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মিঞাবাজার কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চৌদ্দগ্রামে মিঞাবাজার কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৬৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিঞাবাজার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে মিঞাবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পদক ও উপজেলা যুবদলের ১নং যুগ্ম-আহবায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ ও ফখরুল হাসান।

মিঞাবাজার কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান শান্ত’র সভাপতিত্বে ও বিজ্ঞান শাখার সভাপতি মেহেদী হাসান রিয়াদের সঞ্চালনায় বিএম শাখার সভাপতি রনি মজুমদারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ন-আহ্বায়হক মো: জুয়েল, মো: আজিম, মো: জুবায়ের, মো: তানভির, রাব্বি, তুরাগ, সিয়াম, শাহাদাত, উজিরপুর ইউনিয়নের প্রভাবশালী ছাত্র নেতা নাজিম উদ্দিন, ফয়সাল, ইফাত, সাগর, সাইফুল, হৃদয়, সিফাত, সবুজ, অনির্বাণ, অভয় শান্ত, সাকিবসহ কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net