ঢাকা   ০১:৫৭:২১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক শ্যামল বাংলার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম শাহজালাল, নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রতিবারের মতো এবারো দৈনিক শ্যামল বাংলার পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক শ্যামল বাংলার সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল বাংলার স্বত্বাধিকারীরা ও ডিইউজের সদস্য সরদার আবদুল কাদের।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় পুরানা পল্টনের ট্রপিকটাওয়ারে শ্যামল বাংলার অফিসে এ আয়োজন করা হয়।

আহসান হাবিবের সঞ্চালনা সরদার আবদুল কাদেরের ইসলামি সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয় অনুষ্ঠানের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামিদুল্লাহ আল মেহেদী। আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম তালুকদার।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান শামীম। বিশিষ্ট ব্যবসায়ী আবু শাকের মু. ইউনুস, সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির মহাসচিব শাহিন আহমদ খান, এডভেঞ্চার ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান কবির মাসুম।

আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য আহসান হাবীব, আব্দুল হক, আ.ফ.ম.ইউসুফ, মো ওবায়দুল্লাহ, দৈনিক শ্যামল বাংলার স্টাফ রিপোর্টার এস এম শাহজালাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি