1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পূর্ব শত্রুতার জেরে সংর্ঘষের ঘটনায় আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরায় পূর্ব শত্রুতার জেরে সংর্ঘষের ঘটনায় আহত-৪

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৮৬ বার

মাগুরা শ্রীপুরের করন্দি গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংর্ঘষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের করন্দি গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নিউটন সরকার (৩০), নিখিল চন্দ্র সরকার (৬০), নির্মল সরকার (৫৫) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুদান রায় (৩০) মাগুরা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার দুপুরে নিশিকান্ত সরকার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী নিশিকান্ত সরকার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। শুক্রবার দুপুর দেড়টার দিকে নিখিল চন্দ্র সরকার ও ভাতিজা নিউটন সরকার বসে ছিলেন। পবন রায়, সুধান রায়, আকাশ রায়, প্রান্ত রায় ও সৈকত রায় তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় নিউটন সরকার, নিখিল চন্দ্র সরকার ও নির্মল সরকার মারাত্মকভাবে আহত হয়। হামলাকারীরা এ সময় দোকানঘর ভাংচুর ও দুই লাখ টাকা নিয়ে যায়।

অভিযুক্ত পবন রায় বলেন, হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওরাই আমাদের উপর হামলা করেছিলো। সুদান রায় নামে আমাদের পক্ষেরও একজন মারাত্মক আহত হয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net