1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৮ বার

প্রতি বছরের ন্যয় এ বছরও “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৯ জানুয়ারী শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মহেশালী ধনীপাড়া গ্রামে শিবতস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ও পিঠা উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর আয়োজনে উল্লেখিত গ্রামের ৩শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার পরিমাপ সহ নাক, কান, গলার রোগীদের চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিতবস্ত্র বিতরণ করেন উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁওয়ের বন্ধু ডা: শেখ মাসুদ, রেজাউল করিম রাজু, রনজিনা, আকতার, নজরুল, আশরাফ সোহাগ, ওমর ফারুক, আল্পনা, দুলাল, ডলার, কামরুন শাহিন, রুস্তম, সাদ্দাম সাদাব, জুয়েল, আনোয়ারুল, ফারজানা লাকী, হাসানুজ্জামান সুমন, নাজমুল হক নাজু, সাহান সোহেল, জিন্নাহ, শহিদ, শামস্ ইকবাল, অধির, হাসান মাহমুদ জুয়েল, তুষার, শামীম, আজাহার, তরিকুল, সাবিনা ইয়াসমিনসহ সকল উদ্দীপ্ত বন্ধুরা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে সারা দেশে সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে এবং আগামীতেও এ জাতীয় সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা। শেষে পিঠা উৎসব পালন করেন “উদ্দীপ্ত-৯৩” ঠাকুরগাঁও জেলার সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net