1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র উদ্যোগে বাঁশখালীতে ইমাম ও খতীবদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র উদ্যোগে বাঁশখালীতে ইমাম ও খতীবদের মাঝে কম্বল বিতরণ

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪০৬ বার

বাঁশখালী উপজেলার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ইমাম ও খতীবদের মাঝে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইসলামী ব্যাংক হারুণ বাজার এজেন্ট ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) সকালে পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ ইসলামী ব্যাংক হারুণ বাজার এজেন্ট ব্যাংকের কার্যালয়ে সম্মানিত ইমাম ও খতীবদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা পরিচালক মাও কামাল উদ্দিন, সাংবাদিক ও সমাজকর্মী শিব্বির আহমদ রানা, বয়নাকাটা বায়তুর রহমান জামে মসজিদের খতীব মাও আবু তাহের, রমজান আলী চৌধুরী জামে মসজিদের খতীব মাও সালেহ আহমদ, খালাইস্যার বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আবু ছালেক, শাহ্ সুফী জয়নাল আবেদীন জামে মসজিদের ইমাম মাও ফয়সাল, কাননগোখীল শাহী জামে মসজিদের ইমাম মাও আবু তাহের, গাউসিয়া তৈয়্যবীয়াহ্ জামে মসজিদের ইমাম মাও জাহাঙ্গীর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সংস্থার চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন, সমাজে বেশীরভাগ ইমাম-খতীবগণ অবহেলিত। ইসলামে তাদের আকাশচুম্বি সম্মান ও মর্যাদা থাকলেও তারা নানা বৈষম্যের শিকার হয়। তাদের জন্য আমাদের ধ্যান ধারণা ও চিন্তার পরিবর্তন আনা দরকার। আমি মাত্র কাজ শুরু করেছি। তাদের কল্যাণে আমার সংস্থা এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ আগামীতও কাজ করে যাবে। বরাবরের মতো সবসময় আর্তমানবতার কল্যাণে সমাজিক দায়বদ্ধতা থেকে কাজ অব্যাহত রাখবো ইনশাহ্ আল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net