ঢাকা   ০৬:১৫:৪৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা“ র উদ্দ্যেগে দু‘শতাধিক শীতার্থ মানুষের

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৪৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরে অসহায় ও হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা“ র উদ্দ্যেগে শীতবস্ত্র কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।

১৭ জানুয়ারি বুধবার বিকেলে দিনাজপুর শহরের কালু‘র মোড়ে সেচ্ছাসেবী সংগঠন “আমরা“র উদ্দ্যেগে আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এসময় বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: আলতাফ উদ্দীন আহম্মেদ ও এ্যাডভোকেট মো: রাশেদুল ইসলাম মানিক, মো: শফিক। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে শহরের সুইহারী,বড়বন্দর, ফকির পাড়া, কালুরমোড়সহ় বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক অসহায় হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, সপ্তাহখানেক ধরেই দিনাজপুরসহ উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত প্রবাহ,এতে করে প্রচন্ড ঠান্ডায় অসহায় মানুষদের আজ নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক ভাবে সৃষ্ট এমন র্দূদিনে অসহায় মানুষদের উষ্ণতা দিতে এমন মহতি উদ্দ্যাগ নিতে বিত্তবান শিল্পপতি ও ধনার্ঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে আহবান জানান তিনি। এসময় তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা এবং সেচ্ছাসেবী সংগঠনদের ছিন্নমুল হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, আমি লক্ষ করে দেখেছি আল মামুন বিপ্লব, রাশেদুল ইসলাম মানিকসহ তাদের দেশি ও বিদেশি বন্ধু-বান্ধবসহ স্থানীয় বেশকিছু যুবকদের সাথে নিয়ে তারা সেচ্ছাসেবী সংগঠন “আমরা“ গড়ে তুলেছে। যে সংগঠনটি দীর্ঘদিন ধরেই স্থানীয় অসহায় মানুষদের কল্যাণে নানামুখী উদ্দ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে,আজ শীতবস্ত্র কম্বল বিতরণ তারই একটি অংশ মাত্র।

এরকম বিভিন্ন কল্যানকর উদ্দ্যোগ নিয়ে বিত্তশালী মানুষসহ অন্যান্যরাও এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে সংগঠন “আমরা‘র সদস্য মো: আব্দুস সালাম, মো: ফজলে আমিন ফাহিম, সামিউন ইসলাম সোয়াদ, মো: মামুনুর রশীদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি