1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন নেতৃত্বে ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

নতুন নেতৃত্বে ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ

কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৯ বার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ (ভিসিডিএস) এর চতুর্দশ কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী অভিষেক কর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রমী দেবনাথ।

(২৪ জানুয়ারি) বুধবার বির্তক উৎসব ও কর্মশালা সভায় ভিসিডিএস এর প্রধান পৃষ্ঠাপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এ চতুর্দশ কার্যকরী পরিষদ ঘোষণা করেন।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রেসিডিয়াম মেম্বার সালমা আহমেদ ও মুশফিকা নওশিন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) খাদিজা মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) সানজিদা ফারিহা সুরভী, অনুষ্ঠান সম্পাদক আসমা নুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী শেখ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক রাশেদুজ্জামান প্লাবন, প্রকাশনা সম্পাদক সানজিদা আক্তার ফারহা,কর্মশালা সম্পাদক নুসরাত জাহান অনু, জন-সংযোগ সম্পাদক রোমান সরকার,অফিস সম্পাদক মর্জিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, আপ্যায়ন সম্পাদক সাবরিনা জুঁই, যুগ্ম-অফিস সম্পাদক তানজিল আহমেদ, যুগ্ম-প্রকাশনা সম্পাদক মীর সাজ্জাদ, যুগ্ম-আপ্যায়ন ফারজানা ফাইজা এবং নির্বাহী সদ্স্য সামিয়া আক্তার, আশিকুর রহমান শাকিল ও সাজিদ হোসেন।

 

বার্ষিক বির্তক উৎসব ও কর্মশালা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন এবং ভিসিডিএস মডারেটর মো. আনোয়ার হোসেন।

প্রসঙ্গত, সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net