1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাদার্স এইড বাংলাদেশ এর উদ্যোগে স্কলারশিপ - ২৩ প্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

ফাদার্স এইড বাংলাদেশ এর উদ্যোগে স্কলারশিপ – ২৩ প্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৯ বার

প্রেস বিজ্ঞপ্তি :

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২৩ বৃত্তিপ্রাপ্তদের মাঝে ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
উপজেলার ডমুরুয়া ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার হল রুমে প্রভাষক মাওলানা আবু সাকেরের সভাপতিত্বে ও শিক্ষক আরিফ হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক এ বি সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, ৩নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাকের আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক পরিষদ সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হানিফ, জামে আম্মার কমপ্লেক্স এর পরিচালক হাফেজ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষিত না হয়ে সুশিক্ষিত হন। যারা সমাজে ভালো কাজ করেন, মানবিক- কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সম্মানিত করাই হচ্ছে ফাদার্স এইড বাংলাদেশের মূল উদ্দেশ্য।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, মায়া হাসপাতালের পরিচালক ও সমাজ সেবক আলাউদ্দিন আলো, সেনবাগ বাজার ব্যবসায়ী ও সমাজসেবক সিদ্দিক মেম্বার, সমাজসেবক প্রবাসী মোহাম্মদ খোকন, ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল, সেনবাগ পাঠাগারের সভাপতি সারওয়ার উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন মসজিদ-মাদরাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১০ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরষ্কার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
২০২৩ সালের ২২নভেম্বর ফাদার্স এইড স্কলারশিপ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে বই উপহার দিয়ে সন্মানিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net